সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান : নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে যারা নির্বাচনে যাবেন না বলছেন, তারা যদি এই সরকারের অধীনে নির্বাচনে যান, তাহলে আপনারা জাতীয় বেঈমান এবং নর্দমার কীটে পরিণত হবেন।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত চা শ্রমিকসহ সব শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, দেশের বর্তমান সব সংকটের মূলে আওয়ামী লীগ সরকার। এ সরকার ফ্যাসিবাদী, দেশদ্রোহী ও বিদেশি আমদানির সরকার। দেশের সংকট ও পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরোধী দলগুলো জোরালো কোন বক্তব্য দেয়নি। কারণ সবাই কারণ ভারতের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ বলে পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন। যদি তিনি কেউ না হন, তাহলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কেন নিয়ে নেওয়া হলো না। দলের কেউ না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমরা চাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

নুর বলেন, প্রধানমন্ত্রীকে বলছি, আপনি যদি দেশকে ভারতের শৃঙ্খলে আবদ্ধ করতে চান তাহলে জনগণ তা হতে দেবে না। তারা রাস্তায় নেমে আসবে। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সার্বভৌমত্ব রক্ষা করে। কিন্তু সরকার সার্বভৌমত্ব নষ্ট করে সম্পর্ক করে গদি টিকিয়ে রাখতে চায়। তাই তাদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, সরকার দেশকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। তাই বিদেশি সরকারগুলো তাদের সমর্থন দিচ্ছে না। প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন চুক্তি করার জন্য। ভারতের সঙ্গে চুক্তি করার আগেই জাতীয় সংসদে সেটি জনগণকে জানাতে হবে যে, কী বিষয়ে চুক্তি হবে। আমরা ভারতের রক্তচক্ষুকে ভয় করি না। প্রয়োজনে জীবন দেব, ইলিয়াস আলীর মতো গুম হব।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার অবৈধভাবে সরকারকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কেন ১৫৯ আসনে ইভিএম দিতে হবে? সবগুলো আসনে দিন, না হয় একটিতেও নয়। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাজনীতি করতে এসেছি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নুর বলেন, আপনি যদি ক্ষমতা ছাড়ার পর নিরাপত্তা নিয়ে ভয় পান, তাহলে আমরা নাগরিক হিসেবে আপনার পাশে আছি। অবিলম্বে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা এবং অন্যান্য শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে যারা শ্রমিক নেতা, যেমন শাজাহান খান, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, মশিউর রহমান রাঙ্গাদের চৌদ্দগোষ্ঠীর কেউ শ্রমিক ছিলেন কি না আমার জানা নেই। শ্রমিক সংগঠনগুলোর নেতারা কেউ শ্রমিকনেতা না হওয়ায় শ্রমিকদের কোনো দাবি আদায় হয়নি।

নুর বলেন, ঋণের নামে সরকার মিথ্যাচার করছে। আগে বলছে তাদের ঋণ লাগবে না, কিন্তু পরে তারা ৬৬ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে। অথচ সরকারের নেতাকর্মীরা বছরে ৭২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণ, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান : নুর

আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২