সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি পাচ্ছেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দিতে যাচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। এ বছরের ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেসে এ উপাধি দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল সকালে গণভবনে সরকারপ্রধানের সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন।

সর্বসম্মতিক্রমে এই উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় নিজেদের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির সভাপতি। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ১৭০টি দেশ ও অঞ্চলে ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত একটি সংগঠন।

ডায়াবেটিসে আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে এই বিশ্ব সংগঠনটি। ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিক সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি পাচ্ছেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৩:২১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২