সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ব্রিজের নির্মাণ কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :আজ বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়ন এর শ্যামপুর বাজারের খালের ওপর বন্ধ থাকা ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মাববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
এসময় স্থানীয় মুরুব্বিরা বলেন,বাকেরগঞ্জের রংগশ্রী ইউনিয়ন ও আমাদের কুসঙ্গল ইউনিয়ন এর শ্যামপুর বাজার খালের উপরের ব্রিজটি এক দশক আগে ভেঙ্গে যাওয়ার পরে গত বছর নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে।মাত্র দুই তিন মাস কাজ করার পরেই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।এতে মহা দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের এলাকার অন্তত ২০ হাজার মানুষ ।মানববন্ধনে বক্তারা বলেন একটি কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন।ছাত্র ছাত্রীদের বই খাতা খালে পরে নষ্ট হয়ে যাচ্ছে,প্রাথমিক বিদ্যালয়ের ছোট বাচ্চারা মৃত্যুঝুঁকি নিয়েই কাঠের সাঁকো পার হচ্ছে। প্রসূতি ও অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা নিতে যাওয়া সম্ভব হচ্ছে না।ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রায়ই তারাও দুর্ঘটনায় পড়ছেন।তাই এ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১ টায় নলছিটি উপজেলার সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য ও ছাত্রলীগ নেতা আরিফ সিকদারের নেতৃত্বে নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রূম্পা সিকদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন এবং এর আগে শ্যামপুর বাজারে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে জানতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কে ফোন করলেও তিনি রিসিভ করেন নি।যে কারনে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিজের নির্মাণ কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২