সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ভুল গ্রুপের রক্ত দেওয়ায় প্রাণ গেল প্রসূতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ভুল গ্রুপের রক্ত দেওয়ায় গাজীপুরের কালীগঞ্জে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। যে বেসরকারি হাসপাতালের এ ঘটনা ঘটেছে, তাদের সব কাগজপত্রই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ঘটনার পর জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও চিকিৎসকরা গা ঢাকা দিয়েছেন।
গত রোববার রাতের এ ঘটনাটি জানাজানি হয় গতকাল সোমবার সকালে। মৃত শিরিন বেগম (৩২) উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। রাজ্জাকের বড় বোন হোসনে আরা বলেন, রোববার সকালে শিরিনের প্রসবব্যথা ওঠে। এ বিষয়ে পরামর্শের জন্য জনসেবা হাসপাতালের পরিচালক বন্যা বেগমের কাছে যান তিনি। পরে বন্যা তাঁর হাসপাতাল থেকে সঙ্গিনী ও পান্না নামের দুই নার্সকে পাঠিয়ে রোগীকে নিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক মোহাম্মদ মাসুদ। এ সময় ছেলেসন্তানের জন্ম দেন শিরিন।

হোসনে আরার ভাষ্য, দীর্ঘ সময় নিয়ে অপারশেন করার পর চিকিৎসক তাঁদের জানান, রোগীর জরায়ু ফেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত লাগবে। সে অনুযায়ী রক্ত জোগাড়ের পর শিরিনকে দুই ব্যাগ রক্ত পুশ করা হয়। এতেও রোগী সুস্থ না হওয়ায় তাঁর রক্তের গ্রুপ আবারও পরীক্ষা করা হয়। এতে জানা যায়, রোগীর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। স্বজনরা তড়িঘড়ি করে ‘এ’ পজিটিভ রক্ত সংগ্রহ করেন। সেই রক্ত দেওয়ার খানিক পরই শিরিনের অবস্থার অবনতি হয়।

রাত ৮টার দিকে হাসপাতালের কর্মকর্তারা রোগীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পথে রোগীর সাড়াশব্দ না পেয়ে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী আগেই মারা গেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জনসেবা হাসপাতালের মালিক ডা. আসাদুজ্জামান আসাদ ও সংশ্নিষ্ট চিকিৎসকের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠানো হলেও তাঁরা উত্তর দেননি। সোমবার ওই হাসপাতালে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। পরে জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক জহির উদ্দিন মোবাইল ফোনে বলেন, রোগীর অবস্থা খারাপ থাকায় তাঁকে রোববার রাতে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি মারা গেছেন কিনা, তা জানা নেই বলেই সংযোগ কেটে দেন।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
এর আগেও এই হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী। তিনি বলেন, সার্বক্ষণিক কোনো চিকিৎসক এখানে থাকেন না। প্রয়োজনে ডেকে এনে সিজারিয়ান অপারেশন করানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মনজুর-এ-এলাহী বলেন, জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র আপডেট নেই। তাদের সব কাগজ মেয়াদোত্তীর্ণ। এর পরও কীভাবে চিকিৎসা দেয়? ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর তথ্য জেনেছেন তিনি। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুল গ্রুপের রক্ত দেওয়ায় প্রাণ গেল প্রসূতির

আপডেট সময় : ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২