সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

১১ দিন পর সিলেটের চা শ্রমিকের একাংশ কর্মস্থলে যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: বিচার মানি তালগাছ আমার। সব কিছু মেনে নেবো তবে আমাদের মজুরি দিতে হবে ৩০০ টাকা। সকল দাবী দাওয়া মেনেবার আশ্বাসের পর টানা ১১ দিন পর অবশেষে সিলেটে কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকদের একাংশ এদিকে জানা যায় ২৪ টি চা বাগানের শ্রমিকরা এখনও কাজে যোগ দেয়নি। সোমবার (২২ আগষ্ট) বেলা ১টার দিকে শহরতলির লাক্কাতুরা এলাকায় চা বাগানে কাজে ফিরেন তারা। তবে আরেকাংশ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মজুরি বৃদ্ধির দাবিতে ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে কর্ম বিরতি পালন করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্ট কালের ধর্মঘট।
এর মধ্যে ঢাকা ও সিলেট মিলিয়ে কয়েক দফা বৈঠক হয় প্রশাসন, চা শ্রমিক নেতা ও বাগান মালিকদের মধ্যে কিন্তু সমাধান আসেনি। সর্বশেষ রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজারে প্রশাসনের সাথে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের কথা জানান চা শ্রমিক ইউনিয়ন নেতারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরবেন শ্রমিকরা। তবে শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নিজেদের দাবি জানাবেন তারা।
কিন্তু সোমবার (২২ আগষ্ট) সকালে চা শ্রমিকদের একটি পক্ষ বেঁকে বসে। তারা কাজে যোগ না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
সরেজমিনে দেখা গেছে, সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকরা সকাল থেকে বাগান এলাকায় বিক্ষোভ করেন, স্লোগান দেন। তবে সময় গড়ানোর সাথে সাথে শ্রমিকদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। এক পক্ষ কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বেলা একটার দিকে শ্রমিকদের একাংশ কাজে যোগ দিতে বাগানে যান। তারা চা পাতা তুলতে শুরু করেছেন।
কয়েকজন শ্রমিক জানান, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি আন্দোলন আপাতত প্রত্যাহার করায় তারা কাজে ফিরেছেন।
শ্রমিকদের একাংশ কাজে ফেরায় বাগান মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আরেকটি পক্ষ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, ৩০০ টাকা মজুরি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১ দিন পর সিলেটের চা শ্রমিকের একাংশ কর্মস্থলে যোগদান

আপডেট সময় : ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২