সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বানারীপাড়ায় প্রকাশ্য দিবালোকে দুই বাসায় দু:সাহসিক চুরি টাকা ও স্বর্নালঙ্কার লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌরসভার প্রাণ কেন্দ্রের সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশ (পাইলট) স্কুল মাঠের দক্ষিণ পাশে সোনালী ব্যাংকের সদ্য সাবেক ম্যানেজার মোঃ সাইদুর রহমানের বহুতন ভবনের দুটি ফ্লাটে ভাড়াটিয়া বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
২২ অাগস্ট সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে চারতলা ভবনের তিন তলার দুটি ফ্লাটের তালার হুক কেটে এ চুরি সংঘটিত হয়। দুবৃর্ত্তরা এসময় প্রায় ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন মালাপত্র লুট করে নিয়ে যায়। জানা গেছে, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আরসাদুল করীমের বাসার স্টীল আলমারি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ৭ ভরি রূপা ও স্বর্নের দু’টি আংটি নিয়ে যায়। একই ভাবে সেনা সদস্য ইয়ার হোসেনের বাসা থেকে
১২ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা ও রূপার অলংকার নিয়ে যায়। এ ঘটনার সময় গৃহকর্তাদ্বয় কর্মস্থলে ও বাচ্চাদের নিয়ে গৃহকর্তীদ্বয় স্কুলে
থাকায় ফ্লাট দুটি তালাবদ্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাসুদ চৌধুরী বলেন, ঘটনা জানার পরই পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। এদিকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরি ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রকাশ্য দিবালোকে দুই বাসায় দু:সাহসিক চুরি টাকা ও স্বর্নালঙ্কার লুট

আপডেট সময় : ০৪:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২