সংবাদ শিরোনাম ::
বুধবার থেকে অফিস সময় ৮টা-৩টা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১১৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।























