সংবাদ শিরোনাম ::
স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১১৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।























