সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাউফলে অনৈতিক কার্যকালাপের দায়ে আবাসিক হোটেল সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥ পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের আল-আমিন নামে একটি আবাসিক হোটেলে রোববার (২১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

ওই সময় এক যুবক (৩৫) ও এক কিশোরী (১৮) অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে আর এ জাতীয় কার্যকলাপে জড়িত থাকবে না মর্মে মুচলেকা নিয়ে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হোটেলটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক কাম ব্যবস্থাপক মো. রনি (৩৫) পালিয়ে যান।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। তাকে সহযোগিতা করেন বাউফল থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিতের নেতৃত্বে একটি পুলিশ দল।

সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,‘এর আগেও হোটেলটিতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান করে সত্যতা পাওয়া গেছে। তখন সতর্ক করে সরকারি বিধিবিধান মেনে সঠিকভাবে হোটেল পরিচালনার জন্য বলা হলেও মালিক পক্ষ তা শোনেননি। আজকেও (রোববার) অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়া গেছে। আর যেহেতু হোটেলটি পরিচালনার বৈধ কাগজপত্র নাই। তাই বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে অনৈতিক কার্যকালাপের দায়ে আবাসিক হোটেল সিলগালা

আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২