সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীর জুতাপেটা খেলেন নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গাড়িতে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন বিজেপি নেতা মোহিত সোনকর। খবর পেয়ে ছুটে আসেন মোহিতের স্ত্রী, শাশুড়ি ও বেশ কয়েকজন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে ধরা পড়া মোহিতকে তার গাড়ি থামিয়ে নামতে বাধ্য করেন স্ত্রী মণি সোনকর। এরপর তার স্ত্রী, শাশুড়ি ও আরও কয়েকজন মোহিত ও তার প্রেমিকাকে মারধর করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, গাড়িতে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন মোহিত। খবর পেয়ে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে ওই বিজেপি নেতাকে নামান তার স্ত্রী। এরপরই পায়ের জুতা খুলে মারধর শুরু করেন মণি। স্ত্রীর সঙ্গে থাকা শাশুড়ি এবং আরও কয়েকজনও মারতে ছাড়েননি এই বিজেপি নেতাকে। আবার এই জুতাপেটার ভিডিও নিজেই সামাজিকযোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মোহিতের স্ত্রী।

মোহিত বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। মোহিত অন্য সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরে জুতাপেটা ও মারধর করেন তার স্ত্রী। এমনকি স্ত্রী ও শাশুড়ির জুতাপেটা থেকে মোহিতের বান্ধবীরও রেহাই মেলেনি।

খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জুহি থানার পুলিশ। দুই পক্ষকে থানায় নেওয়ার পর মোহিতের স্ত্রী মণি সোনকর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীর জুতাপেটা খেলেন নেতা

আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২