সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ১২২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাঠি রুপনগর এলাকায় আজ রবিবার দুপুর ১২টায় ওজোপাডিকো কোম্পানির বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় সুরক্ষা বেল্ট ছিড়ে খুঁটির ওপর থেকে রাস্তায় ইটের উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বিদ্যুৎ শ্রমিক মো. জামাল হোসেন মোল্লা (৩৫)।
স্থানীয়রা বলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারনে মৃত্যু হয়েছে।
নিহত জামালের বাড়ি বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামে। সে ঐ এলাকার দুলাল মোল্লার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।


























