সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি,র‌্যাবের হাতে তিন অপহরণকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার॥এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার সময় র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সদস্যরা অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার(১৮ আগস্ট)দুপুরে তাদের আদালতে নিলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।গ্রেপ্তারকৃতরা হলেন-ওয়াহেদ আলীর ছেলে জীবন ইসলাম(১৮),রবিউল ইসলামের ছেলে ফিরোজ ইসলাম(১৯) ও মৃত,মনছুর আলীর ছেলে সোহেল রানা(২১)।তারা সবাই নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাসটার্মিনাল এলাকার বাসিন্দা।

জানা যায়,দিনাজপুর জেলার খানসামা উপজেলার দুবলিয়া এলাকার রঞ্জন চন্দ্র রায়ের ছেলে কিশোর তমাল চন্দ্র রায়(১৬)গত বুধবার সকাল দশটার দিকে সৈয়দপুর শহরে আসে।বাড়ি ফিরার পথে তাকে বাসটার্মিনালের খালেক পাম্প সংলগ্ন এলাকা থেকে ওই তিন যুবক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরে তমাল রায়ের বাবাকে ফোন করে মুক্তিপন হিসাবে ২০হাজার টাকা দাবি করলে তাৎক্ষনিক ভাবে তমাল রায়ের বাবা র‌্যাব ১৩ নীলফামারীকে বিষয়টি অবহিত করেন।এরপর কৌশল অবলম্বন করে তমাল রায়ের বাবা মুক্তিপণ্যের ২০ হাজার টাকা দিতে রাজি হন। অপহরণকারীদের দেয়া ঠিকানা অনুযায়ী রাতে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের মদিনা জামিয়াতুল মাদরাসার সামনে র‌্যাবের সদস্যরা সাদা পোষাকে অবস্থান নেন।সেখানে তমালের বাবা মুক্তিপণের টাকা নিয়ে এলে অপহরণকারীরা সেই টাকা নিতে আসে।তখনি র‌্যাব তাদের গ্রেপ্তার ও অপহৃত তমাল রায়কে উদ্ধার করেন।এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আব্দুর রাজ্জাক খান।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইফুল ইসলাম জানান,র‌্যাব নীলফামারী বুধবার রাতে অপহরণকারীদের থানায় হস্তান্তর করেন। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে বিচারক তাদের জেলা কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি,র‌্যাবের হাতে তিন অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২