বাবুগঞ্জে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ ও সমাবেশ
- আপডেট সময় : ১২:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি ঃ ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৭ আগষ্ট বুধবার সকাল ১১টায় ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রহমতপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতি।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, জাহাঙ্গীর আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান খান, আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ রিপন, সমাজকল্যাণ সম্পাদক মোসাঃ রিফাত জাহান তাপসী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আঃ করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাসুম রেজা, মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল, কাজী ইয়াসির আরাফাত সোহেল, জহিরুল ইসলাম মুরাদ প্রমূখ।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















