সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

শ্রমিক ধর্মঘটে সিলেটে চা শিল্পে ক্ষতি ৬০ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ন্যায্য মুজরীর দাবীতে শ্রমিক ধর্মঘটে সিলেটে চা শিল্পে ক্ষতি ৬০ কোটি টাকা হয়েছে জানাগেছে। চা শ্রমিকদের টানা আন্দোলনে সিলেটের বাগানগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে।
শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরী ও নিজেদের জীবনমান উন্নয়নের দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (১৫ আগষ্ট) শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শন করেছেন।
বিভাগীয় শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী চা শ্রমিকদের কর্ম ঘন্টা ৮। এই ৮ ঘন্টায় ক্ষতি হচ্ছে অন্তত ৩০ কোটি টাকা। তার মানে প্রতি ঘন্টায় ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা।
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) থেকে শুক্রবার (১২ আগস্ট) প্রতিদিন দুই ঘণ্টা করে সব বাগানে কর্ম বিরতি পালন করে চা শ্রমিকরা। হিসেব অনুযায়ী প্রতি ২ ঘন্টায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা। সব মিলিয়ে এই ৪ দিনে চা বাগানের ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। আর দাবি আদায় না হওয়ায় শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করেন। সে হিসেবে শনিবার (১৩ আগস্ট) কর্মঘন্টা হিসেবে ৮ ঘন্টায় ক্ষতি হয়েছে ৩০ কোটি টাকা। আন্দোলনের এই ৫ দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, একজন চা শ্রমিক চা গাছ থেকে প্রতিদিন প্রায় ৪০-১০০ কেজি পর্যন্ত কাঁচা চা পাতা সংগ্রহ করে থাকেন। যা একজন শ্রমিকের কর্মক্ষমতার উপর নির্ভর করে। দক্ষতার ভিত্তিতে অনেক চা শ্রমিক ১০০ কেজি পর্যন্ত কাঁচা চা পাতা সংগ্রহ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রমিক ধর্মঘটে সিলেটে চা শিল্পে ক্ষতি ৬০ কোটি টাকা

আপডেট সময় : ০২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২