বরিশালে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে

আরিফ হোসেন ॥ যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ছয়টা হতে বেলা ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এবং মহানগর আ’লীগের সভাপতি এ্যাড.একে এম জাহাঙ্গীর হোসাইন সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ।
এদিকে সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও রেঞ্জ ডিআইজি, মেট্টোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। বেলা ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শোকর্যালি বের করা হয়।
এছাড়াও দিনব্যাপী পবিত্র কুরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে।
আজ ১৫ আগস্ট দিনব্যাপী শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে পিআইডির আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হবে। অন্যদিকে জাতির পিতাকে স্মরণ এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা আয়োজন।
















