সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সিলেটে বাড়ছে পানিবাহিত রোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে বাড়ছে পানিবাহিত রোগ। কোন ভাবেই থামছে না পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। সাম্প্রতিক বন্যার পর থেকে প্রতিদিন শত-শত মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৪ জন। তন্মধ্যে সিলেটে ৪৭, সুনামগঞ্জে ৫৬, মৌলভীবাজারে ১১০ ও হবিগঞ্জে ১২১ জন রয়েছেন। তাদের তথ্যানুসারে, সিলেট বিভাগে সবমিলিয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৫৭ জন রোগী হবিগঞ্জ জেলার। বাকিদের মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৮৪২ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৩২৬ জন ও মৌলভীবাজার জেলার ৬ হাজার ৫৩৬ জন রোগী রয়েছেন।
জানা গেছে, গত মে ও জুন মাসে দুই দফায় বন্যার কবলে পড়ে সিলেট। বিশেষ করে দ্বিতীয় দফার বন্যা ছিল স্মরণ কালের সবচেয়ে ভয়াবহ। এই বন্যা সিলেট অঞ্চলের প্রায় ৮০ ভাগ এলাকা ভাসিয়ে দেয়। বন্যার দূষিত ও বিষাক্ত পানি থেকে ছড়াতে থাকে পানিবাহিত রোগ। বন্যার পর ক্রমেই রোগীর সংখ্যা বাড়তে থাকে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, চর্ম রোগ, চোখের প্রদাহ প্রভৃতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে বাড়ছে পানিবাহিত রোগ

আপডেট সময় : ১২:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২