শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জন্য মাঠ পরিদর্শ
- আপডেট সময় : ০৫:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি: গ্রাম পর্যায়ে প্রতিটি ছেলে-মেয়েকে শারীরিক ও মানসিকভাবে কর্মঠ, সাহসী, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার জন্যে দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
অদ্য মঙ্গলবার ৯ই আগষ্ট তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৪ নং খগা খড়ি বাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে খগার হাট বাজারের দক্ষিণে পাকা রাস্তা সংলগ্ন ১৯৮৭ ইং সালে নির্মিত হেলিপ্যাড মাঠটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য নির্বাচিত করা হয়।
উক্ত মাঠটি পরিদর্শনে আসেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মঞ্জুর মোরশেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোঃ সারোয়ার জাহান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সার্ভেয়াবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ, খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মাস কনছোটিয়াম লিমিটেড এর প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
যুব ও ক্রীড়া উপ-সচিব মঞ্জুর মোরশেদ বলেন, প্রথম পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়েছে ১২৫ উপজেলায়। এখন ২য় পর্যায়ে ১৮৬ উপজেলায় ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ করা হবে । এরমধ্যে ৮০ টি স্টেডিয়াম নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন উপজেলায় গিয়ে মাঠ পরিদর্শন ও ডিজিটাল সার্ভে এবং ড্রয়িং এর কাজ করছে। সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ ও ড্রয়িং এর কাজ চলমান। সম্পূর্ণ সিমানা নির্ধারণ শেষে মাঠ তৈরির কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
















