সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

ঘোড়াঘাটে মোজামপার্কে নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে অবস্থিত বিতর্কিত ও অসামাজিক কার্যক্রমে জড়িত মোজাম বিনোদন পার্ক থেকে সবুজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ আগষ্ট বুধবার সকালে ওই পার্কের একটি ঘর থেকে তার ছুরিকাঘাতে জবাই করা লাশ উদ্ধার করা হয়। এছাড়াও ওই ঘরটি সহ পাশের ঘর থেকে অসামাজিক কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

নিহত সবুজ মিয়া পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভংগী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে। সে ১০-১৫ দিন যাবত পার্কটিতে দিনের বেলা মুদিখানার দোকান করত এবং রাতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ক্রাইমসিন দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। তারা জানান, নিহত ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার বুক ও পিঠে চাকু দিয়ে জখম করা হয়েছে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক পার্কটিতে কর্মরত লোকজন জানান, ঘরটিতে রাতে ৩ জন পতিতা নারী ছিল। তারাই সকালে লাশ দেখতে পেয়ে আরেক নিরাপত্তা কর্মীর মাধ্যমে পার্ক মালিককে খবর দেয়। পরে পার্ক মালিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানান, পার্ক মালিক মোজাম্মেল দীর্ঘদিন থেকেই সেখানে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে পতিতা নারীদেরকে নিয়ে এসে অসামাজিক কার্যক্রম পরিচালনা করত। এই ব্যবসা পরিচালনার জন্য সে পার্কটিতে বেশ কয়েকটি কুঠরি ঘর নির্মান করেছে। এই পতিতা ব্যবসাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড হয়েছে ্অনেকে ধারনা করছেন। তারা পার্ক মালিক এবং ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি করেন।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। পুরো ঘটনা আমরা তদন্ত করে দেখছি। আশা করি অতি দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং আসামীদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজন এসেছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে গত এপ্রিল মাসে পার্কটিতে অভিযান চালায় পুলিশ। সেখানে দুইজন পতিতা নারী এবং দুইজন খদ্দের সহ পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম ও তার জামাতাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও মালিক এবং তার জামাতাকে ১ মাসের কারাদন্ড প্রদান করে।

একই মাসে পৃথক আরো একটি অভিযানে এক ইউপি সদস্য সহ একজন পতিতা নারীকে আটক করেছিল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে মোজামপার্কে নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা

আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২