সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাকে অবমাননার মামলায় শফিকুল ইসলাম নামে এক প্রধান শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (০৮ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামিম আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, ‘আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করা হয় এবং আপিল শর্তে তাকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে।’

দণ্ডপ্রাপ্ত শফিকুল বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মার্চ কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনকালে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তাচ্ছিল্যতার সঙ্গে বাম হাত দিয়ে একটি ফুল বঙ্গবন্ধুর ছবির মুখের সামনে ধরেন। এ সময় উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। এরপর প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্র ও অভিভাবকদের স্কুল থেকে বের করে দেন।

ওই ঘটনায় ২০১৯ সালের ৩ ডিসেম্বর মামলা দায়ের করেন স্কুলের অভিভাবক সদস্য আব্দুল বারেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২