সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বরিশালে হাতে হারিকেন নিয়ে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: হাতে ও মঞ্চে হারিকেন নিয়ে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি। এ সময় নেতারা বলেন, শ্রীলঙ্কার সরকার পালিয়েছে, বাংলাদেশের সরকার পারবে না।

শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, অবৈধ সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

আগে এই অবৈধ সরকার কক্ষমতা থেকে বিদায় নেক, তারপর যতো আলোচনা আছে ততে বসব কিনা ভেবে দেখা হবে। সরকার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বানিয়েছে বিধায় নির্বাচন কমিশনার একেক সময় একেক রকম কথা বলছে।

দেশে মেগা প্রকল্পের নামে বিদ্যুৎ-গ্যাসের টাকাসহ জনগণের সব টাকা সরকার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেন তিনি।

জয়নাল আবেদীন আরও বলেন, সরকার ক্ষমতায় থাকার মাত্র কয়েক বছরের মধ্যে বিদেশি ব্যাংকগুলোয় জনগণের কোটি কোটি টাকা জমা হচ্ছে। শ্রীলঙ্কার উদ্ধৃতি টেনে তিনি বলেন,
শ্রীলঙ্কার সরকার পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে জনগণ সচেতন। এই সরকার পালানোর জায়গা পাবে না।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ঢাকা (দক্ষিণ) টিম লিডার জাকির হোসেন নান্নু প্রমুখ।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক আলহাজ কে. এম শহিদুল্লাহ, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, মহানগর মহিলা দল সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন।

সমাবেশ শুরু হওয়ার আগে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হাতে হারিকেন নিয়ে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২