সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় চাকুরির প্রলোভনে দুই প্রতারক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধিঃ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের দুই প্রতারক মাহবুব হাওলাদার ও মনির হোসেন নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ।

চক্রটি সম্প্রতি অভিনব কায়দায় বিশ্বাসযোগ্যতা অর্জন করে চাকরি দেবার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। চাকরির গ্যারান্টি দিয়ে টাকার গ্যারান্টি হিসেবে ব্যাংক চেক ও নগদ অর্থ নিতো চাকুরিপ্রার্থীর কাছ থেকে।

আজ রবিবার দুপুরে ভান্ডারিয়া থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

তিনি বলেন, পিরোজপুর জেলা বিশেষ শাখা থেকে দুই চাকরি প্রার্থীর সরজমিন তদন্তের নোটিশ আসে ভান্ডারিয়া থানায়। অনুসন্ধান শেষে রিপোর্ট পাঠানো হলে এ ধরনের কোন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে জানায় কারা অধিদপ্তর।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর মঠবাড়িয়া সার্কেল মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে জানা যায় প্রতারক মাহবুব হাওলাদার কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথায় সিয়াম মিয়া ও
ইব্রাহিম হাওলাদারের কাছ থেকে ১০ লক্ষ টাকার মৌখিক চুক্তি হয়।

ইব্রাহিম হাওলাদারের থেকে জানুয়ারি মাসে নগদ ৫ হাজার টাকাসহ দুই চেকে ৭ লক্ষ টাকা নেয় এবং সিয়াম মিয়ার কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয় প্রতারক মাহবুব।

এ ঘটনায় সিয়াম মিয়ার পিতা মোঃ নজরুল ইসলাম মানিক মিয়া ভান্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২৭ জুলাই খুলনা থেকে প্রতারক মাহবুব হাওলাদারকে ও ২৯ জুলাই ঢাকার উত্তরা এলাকা থেকে প্রতারক চক্রের আরেক সদস্য
মনির হোসেন কে গ্রেফতার করে।

চাকরী দেওয়ার প্রলোভনে প্রতারক মাহবুব ১৭ জনের তালিকা করেছিল বলে জানিয়েছে। তার কাছ থেকে আত্মসাৎকৃত ব্যাংক চেক ও চুক্তিনামা উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভান্ডারিয়ায় চাকুরির প্রলোভনে দুই প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২