সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি : ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ একটি চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরর্দার।

তিনি জানান, গত ২৮ জুন বৃহস্পতিবার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা ও এসআই রাজিব হোসেন ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় ভোলার ভেলুমিয়া থেকে মোটরসাইকেল চুরির অভিযোগের মূল হোতা মো. জিয়া (২৬) কে গ্রেফতার করে পুলিশ।

ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের আঃ রহিমের ছেলে গ্রেফতারকৃত জিয়ার সংবাদে মোটরসাইকেল চুরির বিভিন্ন তথ্য উদঘাটন করা হয়। সে সব তথ্যের ভিত্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরর্দারের নেতৃত্বে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- ভোলা সদরের আলিনগরের শামসুদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩), উকিলপাড়া এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে মো. রাসেল (৪৩), চর ভেদুরিয়ার মো. শহিদের ছেলে মো. জাকির পন্ডিত (৩৯), মধ্য ভেদুরিয়ার শাহে আলম ফরাজীর ছেলে মো. সালাউদ্দিন (২৮), পশ্চিম ইলিশার আবুল বাশারের ছেলে মো. আলী আজগর (২৫) ও চর ভেদুরিয়ার মৃত মফিজল হকের ছেলে মো. রাকিব (২৭)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন আটক

আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২