সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছাগল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর দুমকিতে প্রতিবেশীর ছাগল চুরি করে জবাই করার অভিযোগে মো. রেজাউল করিম রাজন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার রেজাউল করিম উপজেলার আংগারিয়া ইউনিয়নের আংগারিয়া গ্রামের মৃত নুরুল হক হাওলাদারের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিমের প্রতিবেশী আবু গাজী দুই বছর আগে তার বসতবাড়ির পশ্চিম পাশ মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সকালে রেজাউল ওই বাঁধ কাটতে যান। এ সময় আবু গাজী বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল তার হাতে থাকা দা দিয়ে আবু গাজীকে খুন করার হুমকি দিয়ে চলে যান।

পরে বিকেলে আবু গাজীর গৃহপালিত একটি ছাগল রেজাউলের বাড়িতে গেলে পূর্বশত্রুতার জেরে তিনি ছাগলটি জবাই করেন। এ ঘটনায় আবু গাজী বাদী হয়ে বুধবার রাতে রেজাউলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাগল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:২১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২