সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন
বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদারকাঠি গ্রামে ৪ বছরের শিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা জানান, গত ১৭ জুলাই রবিবার দুপুরে আমাদের বাড়ির সংলগ্ন প্রতিবেশীদের দোয়া মিলাদ অনুষ্ঠানের পরিবারের সবাই আমন্ত্রিত ছিলাম। সেই সুযোগে পূর্ব পরিচিত পাশ্ববর্তী উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের লম্পট আনোয়ার সিকদার(৫৫) বাড়িতে কেউ না থাকার সুযোগে আইসক্রিমের লোভ দেখিয়ে অটো গাড়িতে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে লম্পট দৌড়ে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে ও শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে
পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এক পর্যায়ে জানাজানি হয়ে যায়। নিষ্পাপ শিশুর মা-বাবাসহ স্বজনরা লম্পট আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে লম্পট আনোয়ার সিকদারের স্ত্রী বলেন, আমার স্বামী নোংরা মানসিকতার মানুষ। এর আগেও এরকম জঘন্য অপরাধ সে বহুবার করেছে, ছেলে মেয়ে বড়ো হয়েছে লোকলজ্জায় মানুষ কে মুখ দেখাতে পারিনা। এলাকাবাসীর সাথে সাথে আমরাও এই জঘন্য অপরাধের বিচার দাবি করছি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ২১-০৭-২০২২ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২