সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

সয়াবিন তেলের দাম আবারও কমলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হলো ১৮৫ টাকা।

রোববার (১৭ জুলাই) দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন ১৮৫ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করা হয়েছে।

এর আগে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে। আগামীকাল ১৮ জুলাই (সোমবার) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে গত ২৬ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সয়াবিন তেলের দাম আবারও কমলো

আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২