সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালের উজিরপুরে বড়াকোঠা গ্রামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াকোঠা গ্রামের স্বপন ব্যাপারির সাথে ১৩ বছর আগে বিয়ে হয় বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বজলু হাওলাদারের মেয়ে রুবিয়া আক্তারের (৩০)। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। স্বামী স্বপনের সাথে এক তরুণীর পরকীয়া চলে আসছিল দীর্ঘদিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারামারি হতো। গভীর রাতে স্বপনের মোবাইলে এক তরুণীর অশ্লীল ছবি আসে। রুবিয়া তা দেখে ফেলায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে স্বপন হত্যা করেন বলে অভিযোগ রুবিয়ার পরিবারের।

অভিযোগ অস্বীকার করে স্বপনের পরিবার জানায়, ঘরের আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবিয়া। এদিকে স্ত্রীর মৃত্যুর পর পালিয়েছেন স্বপন।

রুবিয়ার ছেলে রাহাত জানান, তার বাবার সাথে অন্য নারীর প্রেমের বিষয় নিয়ে ঝগড়া হয়েছে মায়ের। পরে তার মাকে বিছানার পাশে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।

নিহত রুবিয়ার ভাই রাসেল বলেন, ভোররাতে ভাগ্নে রাহাত ফোন দিয়ে জানায় তার বাবা রুবিয়াকে মেরে ফেলেছে।

রুবিয়ার বাবা বজলু হাওলাদার বলেন, আমার মেয়ে হত্যার বিচার চাই।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২