সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে ঝগড়া, বৃদ্ধের পা বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর পাড়ায় চাচা-ভাইপোর ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ধের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) কুতুবনগর পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

আহত নুরুল হুদা সওদাগর (৬৫) একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

জানা গেছে, বদরখালী ইউনিয়নের কুতুবনগর পাড়ার রুহুল আমিনের ছেলে সোহাগ মনির (১৮) ও তার আপন চাচা দোস্ত মোহাম্মদের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার (১১ জুলাই) একটি গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে সোহাগকে মারধর করেন চাচা। এ সময় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বি নুরুল হুদা ঘটনাস্থলে আসেন। পরে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে দোস্ত মোহাম্মদ তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে হাত, পা ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নুরুল হুদাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দোস্ত মোহাম্মদকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে ঝগড়া, বৃদ্ধের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২