সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আদালত চত্বর থেকে বিচারকের কোরবানির গরু উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম নিউজ
পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেয়ার উদ্দেশ্যে কেনা সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর গরুটি আদালত চত্বর থেকে চুরি হয়ে গেছে।
ঈদের দিন রোববার (১০ জুলাই) সকালেই আদালত চত্বর থেকে চুরি হয় গরুটি। ফলে কোরবানি দেয়া হয়নি ওই বিচারকের।

বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি থাকায় বিষয়টি জানাজানি হয়নি। তবে মঙ্গলবার আদালতের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় কোরবানির পশু চুরির ঘটনা সামনে আসে। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ।

গরু চুরির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি রাজ উদ্দিন বলেন, বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই। এটি খুবই আশ্চর্যজনক ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না।

এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদালত চত্বর থেকে বিচারকের কোরবানির গরু উধাও

আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২