সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ডশিল্পী রুমি রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ব্যান্ডশিল্পিী ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে ধানমণ্ডির বাসায় ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ।

তিনি বলেন, ‘সবাইকেই যেতে হবে কিন্তু তাই বলে এভাবে এত আগে! আমরা একসঙ্গে কত শো করেছি, প্রায়ই কথা হতো তার সঙ্গে। আর গত মাসেই তার একটা ছেলে হয়েছে। কি যে খারাপ লাগছে আমার।’

রুমি রহমানের মরদেহ এখন তার ধানমন্ডির বাসায় রাখা আছে বলে জানান তার স্ত্রী বর্ষা চৌধুরী। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলেটা তো ছোট। আজকে ১ মাস ৪ দিন। আমার ছোট্ট ছেলেটা বাবা হারা হয়ে গেল। ও তো আর ওর বাবাকে দেখতে পাবে না।’

তিনি আরও জানান, রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করছি। ঘুরেছি। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ।

লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।

রুমি রহমানকে ঢাকায় দাফন করা হবে বলেও জানান স্ত্রী বর্ষা চৌধুরী। তিনি বলেন, পরিবারের লোকজন আজিমপুর ও বনানী কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।

রুমি দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন। দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি।

লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দলছুটের ‘আকাশচুরি’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিল সরাসরি অংশগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ডশিল্পী রুমি রহমান

আপডেট সময় : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২