সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিনজো আবে হত্যা: বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় নারা শহরে এক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে।

তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সী শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে। দুবার তার গায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে। রক্তক্ষরণ শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হয় হাসপাতালে নেওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা ‘খুবই গুরুতর’।

কিশিদা বলেছিলেন, তিনি মন থেকে প্রার্থনা করছেন আবে আবার ফিরে আসবে। তিনি এ হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি আরও বলেন, সরকারের সব মন্ত্রীদের টোকিওতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের তফসিল সংশোধনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আবেকে গুলি করার অভিযোগে পুলিশ ৪১ বছর বয়সি ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেফতার করেছে। তার হাত থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিনজো আবে হত্যা: বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২