সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে বাড়ির পাশে নদীর তীরে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের স্বীকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। সে নবম শ্রেণির শিক্ষার্থী।
৬ জুলাই বুধবার রাত সাড়ে ৮টায় পৌরসভার পূবপাড়া-জোলাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
একই দিন রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পৃথক দুটি জায়গা থেকে অভিযুক্ত ২ যুবককে গ্রপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন, ঘোড়াঘাট পৌরসভার জোলাপাড়া গ্রামের বিশু চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (২৫) এবং পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোরসালিন মিয়া (২২)।
ধর্ষণের স্বীকার ওই কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় ওই কিশোরী তার ১০ বছর বয়সী ফুফাতো বোনকে নিয়ে নদীর পাড়ে বাতাস খেতে গিয়েছিল। সেখানে তার আরেক কিশোর বন্ধুর সাথে দেখা হলে, তারা ৩ জন সেখানে দাঁড়িয়ে গল্প করছিল।
এমন সময় গ্রেফতার আসামিরা সেখানে এসে উপস্থিত হয় এবং ওই কিশোরীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এর এক পর্যায়ে পাশে থাকা একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে।
এসময় ওই কিশোরীর সাথে থাকা তার ফুফাতো বোন ভয়ে চিৎকার করলে, পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসে এবং অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, আসামিদেরকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের আদালতে এবং ভিকটিমকে ডিএনএ পরিক্ষার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমরা ঘটনাস্থল থেকে ভিকটিমের পরিধান করা কাপড়সহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছি।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত প্রধান আসামি স্বপন চন্দ্র দাসের বিরুদ্ধে পূর্বেরও বেশ কিছু মামলা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ গ্রেফতার-২

আপডেট সময় : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২