সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কেন্দ্রীয় নেতা সান্টুসহ বানারীপাড়ার ৭ শীর্ষ নেতার বরিশাল জেলা বিএনপি থেকে পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
কেন্দ্রীয় নেতা এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ বানারীপাড়ার ৭ শীর্ষ নেতা বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
দলীয় সুত্রে জানা গেছে, বুধবার (৬ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বরাবরে তারা ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বানারীপাড়া প্রেসক্লাবকে যার অনুলিপি দেওয়া হয়েছে। তাতে পদত্যাগের কারন হিসেবে উল্লেখ রয়েছে বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুর স্বেচ্ছাচারিতা, অসাংগঠনিক কার্যক্রম ও খামখেয়ালীপনার কারনে তারা জেলা বিএনপির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগী নেতারা হলেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম মিঞা,সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার, পৌর শাখা বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার,সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ও বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ডেইজি বেগম।

এর আগে বুধবার (৬ জুলাই) দুপুরে সিঙ্গাপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশালের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু পদত্যাগের ঘোষণা দেন। বানারীপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে তিনি মুঠোফোনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়কের বিরুদ্ধে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে উজিরপুর উপজেলা ও বানারীপাড়া পৌর শাখা বিএনপির কমিটি বিলুপ্ত করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির সদস্য পদ থেকে তিনি পদত্যাগের এ ঘোষনা দেন। এদিকে মুঠোফোন (০১৭১২৭৯৬৫৮০) ফরওয়ার্ড করে রাখায় এ প্রসঙ্গে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে হঠাৎ করে জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে কেন্দ্রীয় নেতা এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ বানারীপাড়ার ৭ শীর্ষ বিএনপি নেতার পদত্যাগের ঘটনায় দলে তোলপাড় শুরু হয়েছে।

প্রসঙ্গত,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দানবীরখ্যাত এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেন্দ্রীয় নেতা সান্টুসহ বানারীপাড়ার ৭ শীর্ষ নেতার বরিশাল জেলা বিএনপি থেকে পদত্যাগ

আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২