সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বুধবার বিকেলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। আলোচ্যসূচি উন্মুক্ত। প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে থাকে। এ কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।

অতিরিক্ত সচিব জানান, আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সংলাপের চিঠি পাঠানো হবে। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলোর জন্য এক ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। ওই তিন দলের জন্য সময় রাখা হয়েছে দুই ঘণ্টা করে।

অশোক কুমার দেবনাথ বলেন, ১৭ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগ বি এম এল- এর সাথে বৈঠক কররে ইসি।

১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আর আড়াইটা থেকে সাড়ে ৩টা খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২টা থেকে দুপুর ১টা ইসলামিক ঐক্যজোট, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস, ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল -এম এল।

২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বিকেল ৪টা থেকে ৫টা গণফ্রন্টের সাথে সংলাপ করবে ইসি।

২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি- জেপি, আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, বিকেল ৪টা থেকে ৫ টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

২৫ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, বিকেল ৪টা থেকে ৫টা লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সাথে সংলাপ অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

২৭ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ।

২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা গণফোরাম, দুপুর ১২ থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

৩১ জুলাই (রোববার ) ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংলাপ করবে ইসি।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে ইসি

আপডেট সময় : ০২:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২