সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাউফলে মাদ্রাসাশিক্ষককে মাথা ন্যাড়া করে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় শিক্ষার্থী ভর্তি নিয়ে বিরোধের জেরে মাদ্রাসাশিক্ষক হাফেজ মনিরুল ইসলামকে মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে আরেক শিক্ষক মাওলানা আনিচুর রহমানের বিরুদ্ধে। বুধবার ফেসবুকে এই নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।

মাথা ন্যাড়া করে নির্যাতনের বিষয়ে স্থানীয়রা জানান, হাফেজ মনিরুল ইসলাম বাউফল পৌর শহরের মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষকের চাকরি থেকে ইস্তফা দিলে প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আনিচুর রহমানের সঙ্গে বিরোধ দেখা দেয়। সম্প্রতি কয়েক শিক্ষার্থী মনিরুলের নতুন প্রতিষ্ঠান চাঁদপুর সদরের লাউতলী জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হলে বিরোধ চরমে ওঠে।

আনিচুরের ধারণা, মনিরুল অভিভাবকদের ফুসলে শিক্ষার্থীদের চাঁদপুরের মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন। এরই জেরে গত রোববার অভিভাবক পরিচয় দিয়ে কয়েক শিক্ষার্থী দেওয়ার জন্য ফোন করে মনিরুলকে বাউফলের কালিশুরী এলাকায় ডেকে নেন আনিচুর। সেখানে একটি মাদ্রাসায় আটকে রেখে আনিচুর, মাওলানা জসিম উদ্দিনসহ কয়েকজন তাঁকে মারধর করেন। এক পর্যায়ে মাথা ন্যাড়া করে ছেড়ে দেন। পরে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নির্যাতিত মাদ্রাসাশিক্ষকের ফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, আনিচুর রহমান পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাউফল থানার ওসি আল মামুন জানান, ভিডিও দেখে দুপুরে মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালানো হয়। তবে অভিযুক্তরা আগেই পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে মাদ্রাসাশিক্ষককে মাথা ন্যাড়া করে নির্যাতন

আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২