সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল বিশ্ববিদ্যালয়কে সিটি কর্পোরেশনের আওতাধীন করতে আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন
বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকাকে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন করার জন্য বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহের কাছে আনুষ্ঠানিক ভাবে লিখিত আবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ নিজেই৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকাকে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন স্যারের নিকট থেকে লিখিত আবেদন গ্রহণ।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, সিটি কর্পোরেশন কর্তৃক যে সকল সুযোগ সুবিধা নগরবাসীর জন্য প্রদান করা হয়ে থাকে তা যেন বিশ্ববিদ্যালয়স্থ এড়িয়াতেও পাওয়া যায় সে লক্ষেই আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে সিটি করপোরেশনের আওতাভুক্ত করতে চাচ্ছি। এসময় সুযোগ সুবিধার কথায় তিনি উল্লেখ করেন, ইতোপূর্বে বরিশাল সিটি কর্পোরেশন আবর্জনা নিরসন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিরসনে বিশ্ববিদ্যালয়কে সাহায্য করে আসছে। এছাড়া সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলে স্ট্রিট লাইট, ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিল্লাত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের বাহিরে থাকায় নগর থেকে কিছুটা হলেও নিজেদেরকে বিচ্ছিন্ন মনে হতো এখন সিটি কর্পোরেশন এর আওতায় আসলে একটি নগরের যেসকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হবে, যা সকলেই সেই সুযোগ গ্রহণ করতে পারবে। বিশেষ ড্রেনেজ সিস্টেম ও বর্জ্য নিষ্কাষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আসবে। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং বাহিরের পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্ন থাকবে বলে আশা করি। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে সিটি কর্পোরেশন ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়কে সিটি কর্পোরেশনের আওতাধীন করতে আবেদন

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২