সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ড্রাইভিং লাইসেন্স না থাকলে রেজিস্ট্রেশন পাবে না মোটরসাইকেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মালিকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, ১৪ জানুয়ারি সভার সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করবে নিবন্ধন কর্তৃপক্ষ।

সড়কে দুর্ঘটনার জন্য মোটরসাইকেল বেড়ে যাওয়াকে দায়ী করা হয়েছে। গত ১৪ জুন বিআরটিএ’র সভায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের প্রস্তাব করা হয়। পদ্মা সেতুতে মোটরাসাইকেল পারাপার নিষিদ্ধের পর ঈদযাত্রাতেও মোটরসাইকেল চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিআরটিএ’র পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে নিবন্ধিত ৫৩ লাখ ৫ হাজার ৯৩৬টি যানবাহনের মধ্যে ৩৭ লাখ ৫৩ হাজার ২১৮টি মোটরসাইকেল। যা মোট যানবাহনের ৭১ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে ২ লাখ ৯২ হাজার ২৮টি নতুন যানবাহন নিবন্ধন পেয়েছেন। যার ২ লাখ ৫২ হাজার ২৩৩টি বা ৮৭ শতাংশই মোটরসাইকেল।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে চলতি বছরে সড়কে যত মানুষের মৃত্যু হয়েছে, তার ৪২ শতাংশ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। গত জুনে ২০৪ জনের মৃত্যু হয়েছে। মোটর দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ ঘটছে মোটরসাইকেলের কারণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড্রাইভিং লাইসেন্স না থাকলে রেজিস্ট্রেশন পাবে না মোটরসাইকেল

আপডেট সময় : ০৫:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২