সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নাগরপুরে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃসারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে সাভার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

রবিবার (০৩ জুলাই), সকালে নাগরপুর উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাই।

এ মানববন্ধনে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শনিবার (২৫ জুন) আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২