সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গৌরনদীর মাদক সম্রাট হীরা মাঝি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল জেলার গৌরনদীর বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, দেশের দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট খ্যাত কুখ্যাত মাদকের কারবারি, এ অঞ্চলের সেরা মাদকের আমদানি কারক ও ডিলার, গৌরনদীসহ দেশের বিভিন্ন স্থানের অসংখ্য মাদক মামলার পলাতক আসামী হীরা মাঝি (৪৫)কে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় এলাকাবাসী স্বতস্ফুর্তভাবে থানা পুলিশকে সাধুবাদ জানাচ্ছে।

গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, থানার ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে এসআই রেদওয়ান হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া-পয়সার হাট সড়কের উপজেলার মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোষ্ট পরিচালনা করছিলেন। এ সময় আগৈলঝাড়ার দিক থেকে এসে একটি ভাড়ার মোটরসাইকেল যোগে সে ওই চেকপোষ্ট অতিক্রম করছিল। পুলিশ তখন চিনতে পারায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বাড়ি উপজেলার ২নং বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে। সে ওই গ্রামের ইঙ্গুল মাঝির ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, গ্রেফতার হওয়া হীরামাঝি দেশের দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট খ্যাত কুখ্যাত মাদকের কারবারি, সে এ অঞ্চলে মাদকের সবচাইতে বড় ডিলার। তার মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা ও থানা এলাকায় ফেনসিডিল ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার লাভ করে। গৌরনদী উপজেলার বহুল আলোচিত এ মাদক ব্যবসায়ীর দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট হিসেবে বেশ কুখ্যাতি রয়েছে। তার নামে গৌরনদী থানায় ১০টি মাদক মামলাসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে অনেকগুলো মামলার পলাতক আসামী। গৌরনদী মডেল থানাসহ দেশের বভিন্ন থানায় তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা বলেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধারনা করা হচ্ছে মাদকের কোন বড় চালান পাচার করে ওই রাতে সে ওই সড়ক ধরে ফিরছিল। থানা হাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীর মাদক সম্রাট হীরা মাঝি গ্রেফতার

আপডেট সময় : ১২:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২