সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঈদকে টার্গেট করে সিলেটের সীমান্তগুলোতে প্রতিদিন আসছে ভারত থেকে গরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট : ঈদকে টার্গেট করে সিলেটের সীমান্তগুলোতে প্রতিদিন আসছে ভারত থেকে গরু। সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের দৌরাত্ম বেড়েছে লাগামহীন। বিশেষ করে গোয়াইঘাট ও জৈন্তাপুর সীমান্ত চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোর চক্র। এই দুই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় সীমান্ত পথে দিন-রাতে ভারত থেকে ¯্রােতের মতো আসছে গরুসহ চোরাইপণ্য। হরহামেশাই ঢুকছে মাদক, গোলাবারুদের চালান। এই চোরাচালানের সাথে জড়িত রয়েছে একাধিক সিন্ডিকেট। তারা দায়িত্বরতদের ‘ম্যানেজ’ করে নিরাপদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে লোক দেখা অভিযান চালিয়ে চোরাই গরুসহ মালামাল আটক করলেও ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় মূলহোতারা। এসব তথ্য জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
০১ লা জুলাই গোয়াইঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বিছনাকান্দি সীমান্ত থেকে একটি চোরাই গরুর চালান আটক করে বিজিবি। এ তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃত ২৪টি ভারতীয় গরুর বাজার মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য গোয়াইঘাটের বিছনাকান্দিতে দিয়ে প্রতিদিন দেশে আসছে অসংখ্য গরু। সীমান্ত পেরোনোর পর কিছুটা নৌপথ ও কিছুটা সড়কপথ ভ্রমণ শেষে শহরে প্রবেশ করেছে গরুগুলো। কেবল বিছনাকান্দি দিয়েই প্রতিদিন প্রায় পাঁচশ গরু অবৈধ ভাবে দেশে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদকে টার্গেট করে সিলেটের সীমান্তগুলোতে প্রতিদিন আসছে ভারত থেকে গরু

আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২