সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভোলায় ট্রাক উল্টে ৪৫০ বস্তা সরকারি চাল পুকুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি ॥ ভোলার দৌলতখান খাদ্যগুদামে যাওয়ার পথে ৪৫০ বস্তা (১৬ টন) সরকারি চালসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। মঙ্গলবার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বিশ্বরোড চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালক আহত হয়। ভোলা সদর খাদ্যগুদামের ইনর্চাজ সুভাষ চন্দ্র পাল বলেন, ভোলা সদরের জাহাজ থেকে ট্রাকে করে ১৬ টন সরকারি চাল দৌলতখান উপজেলা খাদ্য গুদামের উদ্দেশ্যে চাল ক্যারিংয়ের দায়িত্বে থাকা ঠিকাদার ফয়সাল ও সিদ্দিক হাওলাদারের মাধ্যমে পাঠানো হয়।

চাল নিয়ে যাওয়ার পথে ট্রাকটি বিশ্বরোড চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। পরে শ্রমিক দিয়ে চাল উঠানোর কাজ করা হয়। ঘটনাটি সাপ্লাই কন্টাক্টররা আমাকে জানিয়েছে। চুক্তি অনুযায়ী সাপ্লাই কন্টাক্টর এর ভর্তুকি দেবে। চাল ক্যারিংয়ের দায়িত্বে থাকা ঠিকাদার মো. ফয়সাল ও সিদ্দিক হাওলাদার জানান, পুকুরে পরে যাওয়া চাল শ্রমিক দিয়ে উঠানো হয়েছে।

এর মধ্যে যেসব চাল ক্ষতিগ্রস্ত হয়নি তা রেখে বাকিটা তাদের ভর্তুকি দিতে হবে। তারা আরও জানান, ট্রাকে থাকা ৪৫০ বস্তায় ১৬ টন চালের মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা ছিল। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ট্রাক উল্টে ৪৫০ বস্তা সরকারি চাল পুকুরে

আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২