সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঘোড়াঘাটে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে এক জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে বালু বোঝাই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ময়নুল ইসলাম (৪৫) নামের একজন গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজার সংলগ্ন জেলেপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ময়নুল উপজেলার গোপালপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।

এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলের চালক মিনা খান (৪০)। তিনি উপজেলার বরাতীপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে আংশকামুক্ত বলে জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে করতোয়া নদীর শালিকাদহ ঘাট থেকে বালু বোঝাই করে একটি ট্রাক্টর বলগাড়ী রাস্তা দিয়ে ডুগডুগিহাট বাজারের দিকে যাচ্ছিল। একই সময় রাস্তাটি দিয়ে একটি মোটরসাইকেলে দুজন আরোহী শালিকাদহের দিকে যাচ্ছিল।

মোটরসাইকেলটি জেলেপাড়া (হিন্দুপাড়া) এলাকায় পৌঁছালে ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয় এবং মোটরসাইকেলে থাকা দুজন রাস্তায় পড়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ময়নুল ইসলামকে রংপুর মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, বিষয়টি আমার জানা নেই এবং এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। আমি ঘটনাস্থলে খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে এক জন নিহত

আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২