সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

জন্ম নিবন্ধনের মাধ্যমে ফাইজার টিকা দেওয়া হবে ৫-১২ বছর বয়সীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জন্ম নিবন্ধনের মাধ্যমে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেওয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের এটি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এছাড়া কোরবানির পশুর হাট স্বাস্থ্য বিধি মেনে করারও আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় বলা হয়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও ৪ মিলিয়ন রেডি টু ইউজ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছাল।

এসব টিকা বাংলাদেশ সরকারকে সারা দেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জন্ম নিবন্ধনের মাধ্যমে ফাইজার টিকা দেওয়া হবে ৫-১২ বছর বয়সীদের

আপডেট সময় : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২