সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশাল নগরে বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমান, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ্, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক প্রমুখ।

বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক হয়ে বান্দরোডস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালির শেষ ভাগে থাকা ট্রাকের মাধ্যমে দেশাত্মবোতক ও পদ্মা সেতু নিয়ে গান প্রচার করা হয়।

পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা করা হয়। যেখানে বড় পর্দায় অতিথিরা পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান লাইভ দেখেন।

এদিকে আজ সন্ধ্যায় সোয়া ৭টা থেকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে আাতশবাজি ও লেজার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী শেষে রাত ৮টায় বঙ্গবন্ধু উদ্যান ও শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া আগামী রোববার (২৬ জুন) ও পরের দিন সোমবার (২৭ জুন) নগরের বিভিন্ন স্থানে ট্রাক শোর মাধ্যমে বাউল গান পরিবেশন করা হবে। সেইসঙ্গে শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, লোক সংগীত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময় : ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২