সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
- আপডেট সময় : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সমন্বয় বৃদ্ধিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা। সভায় আরও বক্তব্য দেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, পুলিশ সুপার (পিবিআই) হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহির উদ্দিন, সিনিয়র জেল সুপার রত্না রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজ আলম, মনিরুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজভী মৌরী, শারমিন সুলতানা সুমি, মওদুদ আহমেদ, মো. নুরুল আমিন, মাহফুজুর রহমান, রেনেসা খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, সাধারণ সম্পাদক অ্যাভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা সমাজ সেবা অধিদফদতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব ৮) রেজাউল করিমসহ বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে মামলার পেন্ডিং প্রসেস জারির ক্ষেত্রে সমস্যাসমূহ চিহ্নিত ও দূরীকরণ, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন মামলার আসামিদের সময়মত আদালতে হাজিরকরণ, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন, বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিন্তকরণ, মালখানা থেকে সময়মত আলামত হাজিরকরণ, ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সহযোগিতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, আদালতের নির্দেশনা মোতাবেক যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ নিশ্চিতকরণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।























