সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মুসল্লী সেজে ধর্ষণ মামলার আসামি ধরলেন ওসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন মুসল্লী সেজে একটি গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামি ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের তছির আহম্মেদের ছেলে উজ্জ্বল হোসেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর ইউনিয়নের রৌদ্রের হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে দশটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

ওসি জানান, চলতি বছরের ১লা মে রাত সাড়ে এগারোটার দিকে ভিক্টিম তাঁর হবু স্বামীর (বর্তমানে বিবাহিত) সঙ্গে একটি অটোরিকশা যোগে রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ভিক্টিমের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

অটোরিকশাটি ওই ইউনিয়নের চর মনসা গ্রামে পৌঁছালে মামলার প্রধান আসামি আমজাদ হোসেন আরিয়ান তাঁর ৫ থেকে ৭ জন বন্ধু নিয়ে অটোরিকশাটি গতিরোধ করে। পরে রিকশা থেকে ভিক্টিমকে নামিয়ে রাস্তার পাশে থাকা একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হবু স্বামীর সামনে গণধর্ষণ করে তাঁরা। রাত আড়াইটার দিকে ভিক্টিম অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ওই পরিত্যক্ত ঘরে রেখে পালিয়ে যায় আসামিরা।

পরে রাতেই ভিক্টিমের হবু স্বামী ভিক্টিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর ৮ মে রাতে ভোলা সদর মডেল থানায় ভিক্টিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যাঁর মামলা নম্বর-১৫/২২।

মামলার প্রধান আসামি আমজাদ হোসেন আরিয়ানকে গত ২০ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার গোদনাইল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আমজাদকে ভোলা কোর্টে প্রেরণ করা হলে আসামি ঘটনার পুরো বিষয়টির স্বীকারোক্তি দেয়। ১৬৪ ধারা জবানবন্দিতে আসামি আরও কয়েকজন পলাতক আসামির নাম জানায়। যাঁরা ঘটনার সাথে সম্পৃক্ত। আসামির দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মুসল্লী সেজে গ্রেফতার করা হয় উজ্জ্বলকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুসল্লী সেজে ধর্ষণ মামলার আসামি ধরলেন ওসি

আপডেট সময় : ০৮:৫৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২