বাবুগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত
- আপডেট সময় : ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ সংগ্রাম, অর্জন ও গৌরবময় পথচলার ৭৩ বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা, র্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
পরে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, মোস্তফা কামাল চিশতি, আঃ মান্নান মাস্টার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, খন্দকার মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোঃ হাসানুর রহমান খান, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা, ছাত্রলীগ নেতা মোঃ ওবায়দুল হক জুয়েল, মোঃ মুরাদ হোসেন, ফাইজুল হক প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























