সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের লক্ষে বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের লক্ষে বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় তিনি বলেন ষড়যন্ত্রের বেড়াজাল ডিঙ্গিয়ে স্বপ্ন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বাঙালীর আবেগ আর স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে দক্ষিণাঞ্চলের লাখো নেতা-কর্মী-সমর্থক ও আপামর জনতা অংশ নিয়ে ইতিহাসের অংশীদার হয়ে থাকবেন। সভায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সদস্য অধ্যাপক জাকির হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়ার সর্বস্তরের ৪ সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে দুটি দোতলা লঞ্চে যোগদানের বিষয়ে সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের লক্ষে বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২