সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সিলেটে বন্যা-বজ্রপাতে ২৩ জনের প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় দিশেহারা মানুষ। পানিতে তলিয়ে গেছে পুরো সিলেট অঞ্চল। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে এবং বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিপর্যস্ত জনজীবন।

অকাল বন্যায় ভেসে গেছে লাখ লাখ মানুষের সাজানো সংসার। বানের স্রোত কেড়ে নিয়েছে মা-ছেলেকেও। ঘরবাড়ি ও স্বজনদের হারিয়ে নিঃস্ব মানুষ।

এবারের ভয়াবহ বন্যার সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে সিলেট বিভাগে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৩ জন মারা গেছেন। সর্বশেষ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বানের পানিতে ভেসে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়াদের মধ্যে ২৩ জনের খবর জানতে পেরেছি। এর মধ্যে সিলেটে টিলাধসে একজন, বন্যার পানিতে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ২ জন এবং নৌকাডুবি ও বানের পানিতে ভেসে ১১ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে ৩ জন, বন্যার পানিতে ডুবে ৩ জন এবং মৌলভীবাজারে সাপের কামড়ে এক কিশোর, টিলাধসে একজন এবং বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমেদ হোসাইন বলেন, জেলায় নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ থাকায় অনেক তথ্য জানার বাইরে রয়ে গেছে। তবে এ যাবত প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতে ৩ জন এবং বন্যায় ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া ছাতকে নৌকাডুবিতে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া মৌলভীবাজারে প্রাকৃতিক দুর্যোগে এখন অবধি ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টিলাধসে একজন, বন্যার পানিতে ডুবে এক শিশু ও সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সিলেট সদরের ইউএনও নুসরাত আজমেরী হক জানিয়েছেন, বন্যায় এ পর্যন্ত তিনজন মারা যাওয়ার খবর পেয়েছেন। এর মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও দুজন পানিতে ভেসে গিয়ে মারা গেছেন। এছাড়া পানিতে ভেসে যাওয়া একজন এখনো নিখোঁজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে বন্যা-বজ্রপাতে ২৩ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৭:২৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২