সংবাদ শিরোনাম ::
বরিশালে যাত্রীদের দুর্ভোগ লাঘবে দুটি বাস টার্মিনাল স্থানান্তর হবে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ৯১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : পদ্মাসেতু উদ্বোধনের পর গোটা দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বাড়বে। আর এই বাড়তি যানবাহনের চাপ সামাল দেওয়াসহ যাত্রীদের দুর্ভোগ লাঘবে বরিশাল নগরের দুটি বাস টার্মিনালই স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বরিশাল নগরের নথুল্লাবাদে থাকা কেন্দ্রীয় বাস টার্মিনালকে কাশিপুরস্থ নির্মানাধীন ট্রাক টার্মিনালে অস্থায়ীভাবে স্থানান্তর করার সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। এবার নগরের রুপাতলীস্থ বাস টার্মিনালের একটি অংশকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠালতলা নয়তো শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নীচে (২৪ নম্বর ওয়ার্ডের) কীর্তনখোলা নদীর তীরে নেওয়ার কথা জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ।























