সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সীতাকুণ্ডে বিস্ফোরণের পেছনে ‘কিছু একটা ঘটেছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পেছনে ‘কিছু একটা ঘটেছে’। তিনি বলেন,‘নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, এটা আমার বিশ্বাস। না হলে এতগুলো প্রাণ যায় না।’ মঙ্গলবার পুরান ঢাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপককর্মী শাকিল তরফদারের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কীভাবে এই ভয়াবহ বিস্ফোরণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার গাফিলতি, স্যাবোট্যাজ বা উদ্দেশ্যমূলক কি না জানতে এনকোয়ারি করতে হবে।’

তিনি বলেন, ‘এখনকার ফায়ার সার্ভিস আগের মতো নয়। এখন তারা আর ঘন্টিবাজানো বাহিনী নয়, একটি অত্যাধুনিক বাহিনী। আগে আগুন নেভার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হতো। এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে সরকার। সক্ষমতা বৃদ্ধিতে আরও কাজ চলছে।’

ডিপোতে আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপকবাহিনীর সাহসিকতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের সদস্যরা অকুতোভয় বলেন তিনি।

গত শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার ৬১ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

এই অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীতাকুণ্ডে বিস্ফোরণের পেছনে ‘কিছু একটা ঘটেছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২